প্রতিবছরই আইফোনের নতুন সংস্করণের দিকে দৃষ্টি নিবদ্ধ থাকে প্রযুক্তিবিশ্বের। এই বছরেও তার ব্যতিক্রম হয়নি। ইতোমধ্যেই প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলো নতুন এই আইফোনের কনফিগারেশন আর ডিজাইন নিয়ে নানা অনুমানে ব্যস্ত। কবে নাগাদ এটি বাজারে আসবে, তা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। এ সংক্রান্ত সর্বশেষ খবর, আগামী সেপ্টেম্বর মাসের ৯ তারিখেই একে অবমুক্ত করবে অ্যাপল। সরাসরি অ্যাপলের কাছ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য না পাওয়া গেলেও ‘বিশ্বস্ত সূত্রে’ এই তারিখ নিশ্চিত করেছে বেশকিছু প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট। এখন কেবল অপেক্ষার পালা।
