পবায় ২ আম ব্যবসায়ীসহ পৃথক ঘটনায় নিহত ৯

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২০:৪৬
রাজশাহীর পবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই আম ব্যবসায়ীসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় নয় জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। রাজশাহীতে দুই আম ব্যবসায়ী নিহত রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি বাইপাসের মুসলিমের মোড়ে গত শুক্রবার গভীর রাতে আম ভর্তি ট্রাক উল্টে খাদে পড়ে দুই আম ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের আব্দুর রহিম (৩৫) এবং একই উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল কাদির (৩৫)। মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। শিবগঞ্জে শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় গতকাল শনিবার সকালে ট্রাকের চাপায় মোসা. মাসুমা খাতুন (১১) নামে এক শিশু মারা গেছে। কালকিনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু মাদারীপুরের কালকিনি পৌরসভার পশ্চিম মিনাজদী গ্রামে গতকাল শনিবার দুপুরে পানিতে ডুবে মো. জোনায়েত হোসেন (২) নামে এক শিশু মারা গেছে। মাগুরায় রিকশা চালক নিহত মাগুরা শহরের মোল্লা পাড়ায় গতকাল শনিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে মহম্মদ শাহাজালাল (২০) নামে এক রিকশা চালক নিহত হয়েছেন। ডিসের কানেকশন খুলতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে সে আহত হয়। তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত বলে জানান। মাগুরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিরামপুরে বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু দিনাজপুরের বিরামপুর পুরাতন বাজারে গতকাল শনিবার সকালে বিদ্যুত্স্পৃষ্ট সুজন (১৯) নামে এক ওয়েল্ডিং শ্রমিক নিহত হয়েছেন। ঘটনার দিন সকালে দোকান খুলতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে সে জড়িয়ে পড়ে। সহকর্মীরা তাকে বিরামপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত বলে জানান। সিদ্ধিরগঞ্জে পথচারী নিহত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গতকাল শনিবার সকালে জামাল হোসেন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শিমরাইল এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। জামালের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার ইন্দ্রপুর গ্রামে। মিরসরাইয়ে বৃদ্ধের মৃত্যু চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোট কমলদহ বাজারে গতকাল শনিবার সকালে দুটি সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে মাহবুবুল আলম (৬২) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ সময় আরো চারজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হয়েছে। বাকেরগঞ্জে জেলের লাশ উদ্ধার বরিশালের বাকেরগঞ্জের পেয়ারপুর পাণ্ডপ নদী থেকে গতকাল শনিবার বিকাল চারটায় শফিকুল ইসলাম নামে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সকাল ৭টায় নদীতে মাছ ধরতে গিয়ে সে নিখোঁজ হয়। সফিকুল উপজেলার হানুয়া গ্রামের হাবিব হাওলাদারের পুত্র। বাকেরগঞ্জ থানার এসআই কামাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।