অর্থমন্ত্রী দেখলেন ‘মোস্ট ওয়েলকাম টু’

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২০:৫১
‘মোস্ট ওয়েলকাম ২’ চলচ্চিত্রটি দেখার পর অর্থমন্ত্রী অনন্ত জলিলের প্রশংসা করেন এবং বলেন, ‘আমি এর আগে অনন্ত জলিলের ‘নিঃস্বার্থ ভালোবাসা’ চলচ্চিত্রটি দেখেছিলাম আর এবার তার ‘মোস্ট ওয়েলকাম ২’ চলচ্চিত্রটি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করলাম। আমার কাছে চলচ্চিত্রটি খুবই ভালো লেগেছে। বাংলা চলচ্চিত্রের জন্য তার প্রচেষ্টা এবং প্রতিটি উদ্যোগের জন্য আমি তাকে সাধুবাদ জানাই। তার চলচ্চিত্রে সুস্থ বিনোদন থাকে এবং দেশ ও মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ মেসেজ থাকে, যা আসলেই কল্যাণকর এবং শিক্ষণীয়। আর তার চলচ্চিত্রের জন্য দর্শকদের উচ্ছ্বাস সত্যিই উল্লেখযোগ্য।’ অর্থমন্ত্রীর ‘মোস্ট ওয়েলকাম ২’ চলচ্চিত্র দেখা প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘আমি খুবই আনন্দিত যে তিনি শত ব্যস্ততার মাঝেও তার পরিবারের সবাইকে নিয়ে আমার ‘মোস্ট ওয়েলকাম ২’ চলচ্চিত্রটি উপভোগ করেছেন এবং তার মুখের প্রশংসা আমাকে অনুপ্রাণিত করেছে পরবর্তীতে আরও ভালো চলচ্চিত্র উপহার দেওয়ার জন্য। তিনি এর আগে আমার ‘নিঃস্বার্থ ভালোবাসা’ চলচ্চিত্রটিও উপভোগ করেছিলেন। আমার প্রতি এবং আমার চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা সত্যি আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’