শম্পাকে নিয়ে মেগাসিরিয়ালে সেলিম

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২০:৫২
সুপার হিরোইন শম্পাকে নিয়ে এবারে নতুন মেগাসিরিয়াল খুব শিগগিরই শুরু করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় দুটি নাটকের শুটিং শেষ করে ফিরলেন নির্মাতা অভিনেতা এহসানুল হক সেলিম। খুব শিগগিরই নাটক দুটি প্রচার হবে। এছাড়া এবারে হাসনাইন শম্পাকে নিয়ে নতুন সিরিয়াল শুরু করবেন তিনি। যাতে প্রধান চরিত্রে থাকবেন শম্পা ও সেলিম। খুব শিগগিরই দেশের বাইরে পুরো ইউনিট নিয়ে এ নাটকের শুটিং শুরু করবেন বলে জানান তিনি।