স্যাটেলাইট চ্যানেল আরটিভির আয়োজনে সিঙ্গাপুরে একটি কনসার্টে অংশ নিতেই গেলেন বাংলাদেশের বেশ ক’জন শিল্পী। সংগীত সফরে গেলেন নগরবাউল জেমস। অনেকদিন পর জেমসের এই সিঙ্গাপুর সফরে তার ভক্তকূল বিশেষ সংবর্ধনার আয়োজন করে। বিশেষ করে প্রবাসী বাঙালিদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
এছাড়াও অংশ নেন চিত্রনায়িকা নিপুণ। স্টেজে নাচ আর দর্শকদের কথার জাদুতে মোহিত করেন। তাই জনপ্রিয় শিল্পীদের পেয়ে প্রবাসী বাঙালিদের ভেতরে এক উত্সবমুখর পরিবেশ তৈরি হয়।
এছাড়াও এই কনসার্টে অন্য দুজন শিল্পীরা হলেন আঁখি আলমগীর ও খুরশীদ আলম।¬
