বলিউড ছাড়িয়ে হলিউডেও তার খ্যাতি আছে। সফল অভিনেতা থেকে হয়েছেন সফল প্রযোজক। সফলতার সাথে ক্যারিয়ারকে তিন যুগেরও বেশি সময় টেনে নিয়ে চলা অনিল কাপুর এবার মুখ খুললেন তার সফলতার রহস্য নিয়ে। জানালেন সমালোচনাই তাকে অধিক পরিশ্রমের প্রেরণা জুগিয়েছে। আর এজন্যই তিনি মাঝে মাঝেই চেয়েছেন যে মানুষ যেন তাকে নিয়ে মজা নেয় এবং তার সমালোচনা করে।
হলিউডি ছবি ‘দ্য জেন্টলম্যানস ওয়েগারে’র আলোচনায় ৫৭ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘আমি আমার বন্ধুদের বলেছিলাম যে আমি একজন অভিনেতা হতে চাই। তখন তারা আমাকে নিয়ে মজা করে এবং আমার সমালোচনা করে। কিন্তু যখনই কেউ আমাকে নিয়ে মজা করে, আমার সমালোচনা করে তখন এসব আমার প্রেরণা হিসেবে কাজ করে।’
