ইবোলা ভাইরাস মহামারী আকার ধারণ করায় দেশে জরুরি অবস্থা জারি করেছে নাইজেরিয়া। এছাড়া ইবোলা আক্রান্তদের সাহাযার্থে ১১ মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে দেশটির সরকার।
পশ্চিম আফ্রিকায় এ ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও) আন্তর্জাতিকভাবে জরুরি অবস্থা জারি করার পর দেশটির প্রেসিডেন্ট এ উদ্যোগ নেয়। ডব্লিউএইচও জানায়, এ বছর পশ্চিম আফ্রিকায় ইবোলা বাইরাসে ৯৬১ জন মারা গেছে। তাদের মধ্যে ২ জন নাইজেরিয়ার নাগরিক। তবে এ ভাইরাসে এ পর্যন্ত মারা গেছে ১,৭৭৯ জন।
