সংবাদ কণিকা

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২১:০২
ওবামার বক্তৃতা থামাল খুদে ইরাক নিয়ে মার্কিন প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ ঘোষণা থামিয়ে দিল এক খুদে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আটটা। হোয়াইট হাউসের নর্থ লনে হাজির বারাক ওবামা। ইরাকের উপর আমেরিকা সামরিক অভিযান চালাবে কি চালাবে না, সেই সিদ্ধান্ত ঘোষণা করবেন প্রেসিডেন্ট। হঠাত্ই ছন্দপতন। কোনো মতে বাবা-মা’র কোল ছাড়া হয়ে যায় এক খুদে। বেড়া গলে ঢুকে পড়ে রক্ষী ঘেরা হোয়াইট হাউস চত্বরে। হইচই পড়ে যায় চারদিকে। কয়েক সেকেন্ডের জন্য থমকে যান ওবামাও। যদিও কিছুক্ষণের মধ্যেই ফের বক্তৃতা শুরু করেন তিনি। ই-সিগারেট ফেটে ই-সিগারেট ফেটে ইংল্যান্ডের ওয়ালেসেতে প্রাণ হারালেন ৬২ বছরের এক প্রৌঢ়। পুলিশ জানায়, রোজকার মতো চার্জে বসিয়ে ছিলেন ই-সিগারেট। হঠাত্ করেই ফেটে যায় সেটি। তার জেরেই ওই প্রৌঢ়ের ঘরে আগুন লেগে যায়। দমকলবাহিনী আসার আগেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। পরে দমকলবাহিনী আর্জি জানিয়েছে, যদি কেউ কোনো বৈদ্যুতিন যন্ত্র ব্যবহার করেন, তা হলে ভাল করে নির্দেশিকা পড়ে নিয়ে ব্যবহার করুন। — আনন্দবাজার পত্রিকা