আজকের অনুষ্ঠান

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২১:৩৫
আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস: বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ১১টা, বেগম সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘর, শাহবাগ। দক্ষিণ বাংলা উন্নয়ন পরিষদ: ‘সাংবিধানিক ধারাবাহিকতায় সংসদীয় গণতন্ত্রের কোন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভা, সকাল ১০টা, পাবলিক লাইব্রেরি মিলনায়তন। আওয়ামী ওলামা লীগ: জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, বিকাল ৩টা, কেন্দ্রীয় কার্যালয়, ২৩, বঙ্গবন্ধু এভিনিউ। ফ্রি থিংকারস্ ফোরাম: ‘গাজায় ইসরাইলি বর্বরতা’ শীর্ষক মুক্ত সংলাপ, সকাল সাড়ে ১০টা, জাতীয় প্রেসক্লাব মিলনায়তন। চিত্রশিল্পী এস.এম. সুলতান গবেষণা পরিষদ: চিত্রশিল্পী এস.এম. সুলতানের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর, বিকাল সোয়া ৫টা, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি সেমিনার হল। দার্শনিক সরদার ফজলুল করিম ও কবি আবুল হোসেন এর স্মরণ অনুষ্ঠান, বিকাল ৫টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তন।