ফ্রেম টু ফ্রেম হুবহু নকল!

আপডেট : ১০ আগস্ট ২০১৪, ২০:৫৫
আমরা শুধু চলচ্চিত্রের পান থেকে চুন খসলেই যেন ঝাঁপিয়ে পড়ি। চিত্র নির্মাতাদের মেধা নেই! তারা নকল ছাড়া কিছু পারেন না। ইত্যাদি নানান গালমন্দ। কিন্তু সম্প্রতি মুক্তি পাওয়া গাজী শুভ্র’র পরিচালনায় (!) হূদয় খানের এই ভিডিওটিকে কী বলবেন। যারা মেধার মূল্যায়নে লাখ লাখ টাকা নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করছেন। আর নিজেদের নির্মাণের বাহাদুরী দেখাচ্ছেন? ইন্ডিয়ান আইডল তারকা অভিজিতের একটি গানের ভিডিও থেকে হুবহু ফ্রেম টু ফ্রেম নকল করেছেন এই নির্মাতা। অথচ যার কাছ থেকে নকল করেছেন তার কোনো ক্রেডিট নেই। এরপরও ভিডিও নির্মাতা হিসেবে পরিচালকের নাম দেওয়াটা কি সাজে? সম্প্রতি সামাজিক ওয়েবসাইটে এটি পোস্ট করলে এ নিয়ে আলোচনার ঝড় ওঠে। তাই আমরা শুধু চলচ্চিত্রের নকল নিয়ে নয়, সব ধরনের নকলবাজি নিয়েই সোচ্চার হই।