রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে মাথায় পাইপ পড়ে শ্রমিক নিহত

আপডেট : ৩১ মে ২০১৯, ১২:১৫

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে মাথায় পাইপ ভেঙ্গে পড়ে সাইফুল ইসলাম (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার সাড়ে রাতে ১১টার দিকে প্রকল্পের পদ্মা নদীর ধারে ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

 

সাইফুল পটুয়াখালী জেলার চরজোনকাঠি গ্রামের শহীদ মৃধার ছেলে। তিনি রূপপুর প্রকল্পে ‘টিসিএল’নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন।

 

 

ঠিকাদারী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, রাতের শিফটে সাইফুল ডিউটি করছিলেন। প্রকল্পের পদ্মা নদীর ধারে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিনের একটি লোহার পাইপ তার মাথার উপর ভেঙ্গে পড়ে। রাতে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন : শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো না মৌ আক্তারের

টিসিএল কোম্পানির দোভাষী নাজমুল জানান, নিরাপত্তামূলক ব্যবস্থা থাকার পরও অসচেতনতার কারণে সাইফুলের মৃত্যু হয়েছে।

 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, শুক্রবার ময়নাতদন্তের জন্য লাশ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি