মাদারীপুরের রাজৈর উপজেলা ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সীমান্ত রেখা টেকেরহাটের ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগ থেকে প্রবেশমুখে মাত্র ২০গজ রাস্তার অংশটুকু নির্মাণ বা মেরামতের করার কেউ নেই।
দুই উপজেলা কর্তৃপক্ষের ঠেলাঠেলির কারণে কোনপক্ষই রাস্তার এ অংশটুকু মেরামত না করায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। মাত্র ২০ গজ রাস্তার সংস্কারের অভাবে ভারি যানবাহনসহ অন্যান্য যান চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে। এব্যাপারে রাজৈর উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ জানান, ১৫ কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র ২০ গজ রাস্তা রাজৈর সীমানার মধ্যে হলেও বৃহত্তর অংশের সাথেই এ ২০ গজ রাস্তার কাজ মুকসুদপুর উপজেলার সংশ্লিষ্ট বিভাগই সম্পন্ন করবে। মুকসুদপুর উপজেলা প্রকৌশলী এনামুল হক জানান, আমি নতুন এসেছি। ঘটনাস্থল দেখে ব্যবস্থা নেব।
