রৌমারীতে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত

আপডেট : ১০ আগস্ট ২০১৪, ২১:২২
কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্ত্তিমারী বাজারে রবিবার এক অগ্নিকাণ্ডে ৭টি দোকান ভস্মীভূত হয়েছে। রৌমারী ও রাজিবপুর উপজেলায় ফায়ার সার্ভিসের কোন ষ্টেশন না থাকায় অগ্নিকাণ্ডে মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে যায়। জানা যায়, একটি্ লেপতোষকের দোকান থেকে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। স্থানীয় লোকজন শ্যালো ইঞ্জিন চালিয়ে পানি সরবরাহ করে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে জয়নাল আবেদীন, আলম মিয়া, সিরাজুল ইসলাম, আকতার হোসেন, জামাল মিয়া, নুরুজ্জামান ও ফরহাদ হোসেনের লেপতোষক, ওষুধ ও মুদি দোকানের ৪০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।