আজ সোমবার বেলা ১১টায় জাতীয় পার্টি-জেপি’র লালমাটিয়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর যৌথ সভা অনুষ্ঠিত হবে। জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এ যৌথ সভার আয়োজন করা হয়েছে। সভায় সম্পাদকমণ্ডলী, ঢাকা মহানগরীর আহ্বায়ক, সদস্য সচিব, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, অহ্বায়ক ও সদস্য সচিবদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের মহাসচিব শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।—প্রেস বিজ্ঞপ্তি
