আজকের অনুষ্ঠান

আপডেট : ১০ আগস্ট ২০১৪, ২১:৩৮
কাপেং ফাউন্ডেশন: আদিবাসীদের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বিকাল ৩টায়। বঙ্গবন্ধু একাডেমী: বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব-এর জন্মবার্ষিকী ও চলমান রাজনীতি বিষয়ে আলোচনা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায়। গণসংহতি আন্দোলন: জাতীয় সম্প্রচার নীতিমালা, গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র, শীর্ষক গোলটেবিল বৈঠক, জাতীয় প্রেসক্লাবে বিকাল সাড়ে ৪ টায়। ছাত্র ইউনিয়ন: ‘সারা দেশে রেল ও নৌ দুর্ঘটনার নামে মানুষ হত্যার’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, জাতীয় জাদুঘরের সামনে বিকাল ৪ টায়। আইন ও সালিশ কেন্দ্র: সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ব্যারিস্টার সালমা সোবহানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা, ছায়ানট মিলনায়তনে বিকাল সাড়ে ৪ টায়।