নিয়াজ, জিয়া, রাজিব এবং সাগরের জয়

আপডেট : ১০ আগস্ট ২০১৪, ২১:৫০
নরওয়ের ট্রমসো শহরে অনুষ্ঠানরত ৪১তম বিশ্ব দাবা অলিম্পিয়াডের সপ্তম রাউন্ডের খেলায় বাংলাদেশ ওপেন দল ৪-০ পয়েন্টে সান মারিনকে হারিয়েছে। শনিবার অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সান মারিনোর রিঘী ইজিওকে, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজিব সেচেটিট রর্বাতোকে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর মাককাপানু মাসিমলিয়ানেকে এবং গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ গ্রাসি ইনরিকোকে হারিয়েছেন। বাংলাদেশ ওপেন বিভাগ সাত খেলায় ৭ ম্যাচ পয়েন্ট এবং ১৫.৫ গেম পয়েন্ট পেয়েছেন। মহিলা বিভাগে সপ্তম রাউন্ডের খেলায় ১.৫-২.৫ পয়েন্টে মলদোভার কাছে হেরে গেছেন। আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা মহিলা আন্তর্জাতিক মাস্টার বাসিয়ু ডায়নাকে হারান এবং মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন জিতু পাওলা আলেজান্দ্রার সাথে ড্র করেন। ফিদে মাস্টার নাজরানা খান ইভা পেটরেনকো ভেতলানার কাছে এবং আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ হিনছু ওলগার কাছ হেরেছেন। মহিলা দল সাত খেলায় ৬ ম্যাচ পয়েন্ট ও ১৩.৫ গেম পয়েন্ট পেয়েছেন।