স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে ডেল ল্যাটিচিউড ই৭৪৪০ মডেলের প্রফেশনাল ল্যাপটপ। এতে রয়েছে ইন্টেল কোরআই৫ প্রসেসর, ৪ জিবি ডিডিআরথ্রি র্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪” এইচডি ডিসপ্লে, ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড, ম্যাক্স অডিও স্টেরিও স্পিকার, ফিঙ্গারপ্রিন্ট রিডার প্রভৃতি। তিন বছরের বিক্রয়োত্তর সেবা ও অরিজিনাল ডেল ব্যাকপ্যাকসহ মূল্য ৯৮,০০০ টাকা।
