ফেসবুক অ্যাপে ম্যালওয়্যার

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২০:১৪
ফেসবুককে নিজের পছন্দের রঙে সাজাতে ভালোবাসেন অনেকেই। এর জন্য অ্যাপসও রয়েছে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ‘ফেসবুক কালার চেঞ্জার’ নামের এই অ্যাপটির পেছনে আসলে লুকিয়ে রয়েছে একটি ম্যালওয়্যার যা পিসি বা স্মার্টফোনকে হ্যাক করতে সক্ষম। চীনের ইন্টারনেট সিকিউরিটি ফার্ম চিতা মোবাইল নিশ্চিত করেছে, এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি কম্পিউটার হ্যাক করেছে এই ম্যালওয়্যার অ্যাপটি। টিউটোরিয়াল ভিডিও দেখানো কিংবা জরুরি প্রয়োজনের কোনো অ্যাপ ডাউনলোডের ছলে হ্যাকিং কার্যক্রম পরিচালনা করে থাকে এই অ্যাপ।