‘ডেসপারেডো’র অ্যান্টোনিও বান্ডেরাসকে কে না চেনেন! এদিকে বাংলাদেশের ফ্যাশন আইকন বিবি রাসেলও বিশ্বজোড়া বিখ্যাত তার স্বতন্ত্র পোশাক শৈলী আবিষ্কারেরর জন্য। সম্প্রতি হলিউড অভিনেতা অ্যান্টোনিওকে বিবি রাসেল তার গামছা ফ্যাশন সম্পর্কে অবহিত করেন এবং অভিনেতার জন্মদিনে একটি গামছা উপহার দেন। বান্ডেরাসও সেই গামছা নিয়ে আলাদা পোজ দেন সাংবাদিকদের সামনে।
