ভিন্ন ধারার চলচ্চিত্র যাত্রার অনন্য পথ প্রদর্শক হিসেবে অগণিত তরুণ চিত্রনির্মাতার কাছে আদর্শ মানুষ তারেক মাসুদ। তবে এর ভেতরে দিলশাদুল হক শিমুল ছিলেন তার একনিষ্ঠ সহচর, গুণমুগ্ধ শিষ্য। সেই একসাথে চলার সময়েই তারেক মাসুদকে নিয়ে শিমুল নির্মাণ করেছেন দীর্ঘ ডকুমেন্টারি ‘সুলতান’। উল্লেখ্য, বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানকে নিয়ে তারেক মাসুদ তৈরি করেছেন অনবদ্য ফিচার ফিল্ম। তবে নির্মাতা তারেক মাসুদকে নিয়ে এই ডকুফিল্মের নাম ‘সুলতান’ দেওয়ার কারণ হিসেবে নির্মাতা শিমুল উল্লেখ করেন, ‘তিনি তো আমাদের মতো তরুণ নির্মাতাদের কাছে সুলতান বা বাদশার আসনেই রয়েছেন। তাই এই নামকরণ।’
