মিশরের নিষিদ্ধ ঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টিকে (এফজেপি) বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির একটি আদালত। শনিবার মিশরের সর্বোচ্চ প্রশাসনিক আদালত এ আদেশ দেয়। গত সেপ্টেম্বরে এফজেপির মূল সংগঠন মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করেছিল আদালত। কিন্তু আদালতের ওই আদেশে ব্রাদারহুডের রাজনৈতিক শাখা এফজেপির বিষয়ে কোনো উল্লেখ ছিল না। এতে এফজেপির প্রতিনিধিদের পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। চলতি বছরের শেষদিকে ওই নির্বাচন (পার্লামেন্ট) অনুষ্ঠানের কথা রয়েছে।
