সুন্দরবনে এক কাঁকড়া জেলেকে মুক্তিপণের দাবিতে রাজু বাহিনী অপহরণ করেছে। গত শনিবার সন্ধ্যায় সুন্দরবনের গহীন কুনচির খালের মুখ থেকে বনদস্যু রাজু বাহিনী মুক্তিপণের দাবিতে গাবুরা ইউনিয়নের খলিসাবুনিয়া গ্রামের মোনাজাত ঢালীর ছেলে শফিকুল ইসলামকে অপহরণ করে। তার পিতা জানান, বন অফিস থেকে পাস নিয়ে কুনচির খালে কাঁকড়া ধরাকালীন বনদস্যু রাজু বাহিনী তার ছেলেকে ৭০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। মুক্তিপণের টাকা তিন দিনের মধ্যে না দিলে তার ছেলেকে হত্যা করা হবে বলে জানিয়েছে।
