নিয়াজের ড্র জিয়ার হার

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২১:৫০
নরওয়ের ট্রমসো শহরে অনুষ্ঠানরত ৪১তম বিশ্ব দাবা অলিম্পিয়াডের অষ্টম রাউন্ডের খেলায় বাংলাদেশ ওপেন দল ২-২ পয়েন্টে ফিলিপাইন এর সাথে ড্র করে। রবিবার অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় ওপেন বিভাগের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজিব ফিলিপাইনের গ্র্যান্ড মাস্টার ইউজিনীয় টোরেকে হারিয়েছেন। গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব গ্র্যান্ড মাস্টার গোমেজ জন পলের সাথে এবং গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ গ্র্যান্ড মাস্টার গণজালেস জেয়শনের সাথে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান গ্র্যান্ড মাস্টার সাদোরো জুলিও কাতালিনোর কাছে হেরে যান। আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা মহিলা মোরালেস নাতাশাকে হারিয়েছেন। ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন নিভেরানোগরন আরিনার সাথে ড্র করেন।