ভিকারুননিসার আরেকটি অর্জন

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ১৯:৩৯
স্পেনভিত্তিক বিজনেস ইনিশিয়েটিভ ডিরেকশনের (বিআইডি) ‘ইন্টারন্যাশনাল স্টার অ্যাওয়ার্ড ফর কোয়ালিটি (ইসাক)’ পুরস্কার পেয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। নেতৃত্বের গুণাবলী ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেয়া হয়েছে বলে সমপ্রতি ভিকারুননিসা নূন স্কুলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআইডি গত ১০ মাসে ১১৮টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানি নিয়ে বিভিন্ন সম্মেলনের আয়োজন করে। এই সময় অংশগ্রহণকারীরা ‘নেতৃত্বের গুণাবলী ও শ্রেষ্ঠত্ব’ শ্রেণিতে ভিকারুননিসাকে ভোট দেন। এর ভিত্তিতে ইসাক কমিটি ‘গোল্ড ক্যাটাগরি’তে এ পদকের জন্য ভিকারুননিসা নূন স্কুলকে নির্বাচিত করে। কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম বলেন, আগামী ২১ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে? পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ দেয়া হবে? স্পেন থেকে ওই প্রতিষ্ঠান চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে? অধ্যক্ষ জানান, মোট ৭৪টি দেশকে এ পুরস্কার দেয়া হবে? এর মধ্যে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।