ক্যাম্পাসের টুকরো খবর

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ১৯:৪০
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ক্যাম্পাস প্রতিবেদক জাতীয় শিল্পকলা একাডেমীতে প্রায় ২০০ শিক্ষার্থীদের সমন্বয়ে ক্লাসের সেরা কর্ম নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করেছে ইউনিভার্িসটি অব লিবারেল আর্টস। মূলত নিজের কাজ সম্পর্কে অন্যদের কাজের সঙ্গে তুলনা করা এবং শিক্ষার্থীদের উত্সাহিত করাই এর মূল লক্ষ্য। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিজ নিজ বিষয়ের উপর তাদের ব্যবহারিক কাজ, ডিজিটাল আর্ট, ভিজুয়াল আর্ট, ভিডিও আর্ট, মাস্ক ভাস্কর্য এবং ফটোগ্রাফী এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। ৯ আগস্ট থেকে শুরু হওয়া এ প্রদর্শনীর শেষ দিন, সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। সেন্ট মার্টিন স্টুডেন্টস পার্লামেন্ট ক্যাম্পাস প্রতিবেদক সেন্ট মার্টিন দ্বীপের সকল ছাত্রছাত্রীদের ‘সেন্ট মার্টিন স্টুডেন্টস পার্লামেন্টের কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি দ্বীপের বিএন স্কুল এন্ড কলেজ সেমিনার হলে সকলের সম্মতিতে এ কমিটি করা হয়। ২০১৬ সাল পর্যন্ত এই কমিটি কাজ করবে। কমিটির সদস্যরা হলেন- সভাপতি মোঃ কেফায়েত উল্লাহ খাঁন, সহ-সভাপতি আয়াজ উদ্দিন, জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রফিক সায়েম, যুগ্ম সম্পাদক মোঃ জোবাইর, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম মাহিন, অর্থ সম্পাদক মোঃ ফেরদাউস, দপ্তর সম্পাদক আবছার উদ্দিন, প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক জাহেদ হোসেন, ক্রীড়া সম্পাদক আলমগীর, মহিলা বিষয়ক সম্পাদক আসমা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক আয়াত উল্লাহ খোমেনী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুর মুহাম্মদ সৈকত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী সমপ্রতি রাজিয়া খানম লাকি পিএইচ.ডি ডিগ্রী অর্জন করেন। তাঁর অভিসন্দর্ভের শিরোনামে ‘পরিবেশ ও নারীবাদ: একটি নৈতিক পর্যালোচনা’। তত্ত্বাবধায়ক ছিলেন প্রফেসর ড. ফাহমিনা আহমেদ। রাজিয়া খানম লাকি বর্তমানে তেজগাঁও কলেজে দর্শন বিভাগে প্রভাষক হিসেবে নিয়োজিত আছেন। তিনি আ: রশিদ সরদার ও হালিমা বেগমের কন্যা। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মুক্তারকাঠি গ্রামে। আব্বাস আলী হাইস্কুল ক্যাম্পাস প্রতিবেদক ধামরাই উপজেলার কুশরা আব্বাস আলী হাইস্কুলে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান করেছে ‘আমারা ৭৬’। এটি এই স্কুলের ১৯৭৬ সালের ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন। প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠনটি এলাকার বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত।