ভর্তি তথ্য

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ১৯:৪৩
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে গেছে স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম। দরকারি তথ্য নিয়েই এ বিভাগ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (বিইউআরপি) কোর্সের ভর্তি পরীক্ষা ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ঐ দিন শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদে মোট আসন সংখ্যা ৫০০। এর মধ্যে কৃষি অনুষদে ৩৫০, অ্যাগ্রি-বিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৭৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বিএসসি (সম্মান ও ইঞ্জিনিয়ারিং) ভর্তি পরীক্ষা ৬-৭ নভেম্বর শুরু হবে। অনলাইনে ভর্তি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম চলবে ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর শুরু হবে। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। ওয়েবসাইট ও বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য। কর্তৃপক্ষ চাইলে তা পরিবর্তন করতে পারে।