ইমপ্রেস টেলিফিল্মের টেলি ছবি ‘ফুটানি বাবু’ চ্যানেল আইতে আজ দুপুর ৩টা ০৫ মিনিটে প্রচার হবে। টেলি ছবিটি রচনা ও পরিচালনা করেছেন ইমরান হোসেন ইমু। তাড় গ্রামের লেসফিতা আদি ব্যবসায়ী বংশের বাবু এলাকার চেয়ারম্যানের মেয়ে মিলি ও কলেজের লেকচারার ঝুমুরের মন জয় করে। বাবু শিক্ষিত বেকার যুবক কিন্তু সে সব সময় নিজেকে পরিপাটিভাবে সমাজে উপস্থাপন করে চলা ফেরা করে সেটাকে গ্রামবাসী ফুটানি দেখানো বলে ফুটানি বাবু নামে বাবুকে ডাকে। বাবু তাতে খুবই আনন্দিত উল্লাসিত। মজার মজার কথা, অঙ্গি ভঙ্গি, স্টাইল নিয়ে পরিচালক ইমরান হোসেন ইমু নির্মাণ করেছেন একটু ফুটানি ভাবে। ফুটানি বাবু চরিত্রে অভিনয় করেছেন, আরফান আহম্মেদ, অহনা, ইসরাত জাহান ইসা প্রমুখ।
