চলো হারিয়ে যাই

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২০:০১
এনটিভিতে আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘চলো হারিয়ে যাই’-এর দ্বিতীয় পর্ব। নাটকটি প্রতি মঙ্গলবার ও বুধবার প্রচার হচ্ছে। সাইফুল ইসলাম মান্নুর রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ডলি জহুর, আজিজুল হাকিম, শামস সুমন, কুমকুম হাসান, আহসান নাসিম, আরজুমান আরা বকুল, মিশু সাব্বির, আমিন আজাদ, নাইম, রাজিব সালেহীন, মাসিয়াত প্রমুখ। একদল উচ্চবিত্ত পরিবারের তরুণ-তরুণী। বিকেল হলে টেনিস খেলা, গান করা, সবাই মিলে ঘুড়ে বেড়ানো, দামী রেস্তোরাঁয় বসে খাওয়া—এটাই তাদের প্রতিদিনের চিত্র। তাদের কোনো বৈচিত্র্য নেই। পরিবারের কোনো কিছুতেই নেই কোনো ভ্রুক্ষেপ।