আত্মহত্যা!

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২০:০৩
চলে গেলেন ‘মিসেস ডাউটফায়ার’। মাত্র ৬৩ বছর বয়সে প্রয়াত হলেন অস্কারজয়ী প্রখ্যাত অভিনেতা রবিন উইলিয়াস। সন্দেহ করা হচ্ছে এই বিশ্বখ্যাত অভিনেতা সম্ভবত আত্মহত্যা করেছেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন রবিন উইলিয়াস। পুলিসের সন্দেহ সেই কারণেই আত্মহত্যা করেছেন এই অভিনেতা। যদিও তার প্রচারকদের সূত্রে এখনও আত্মহত্যার কথা নিশ্চিতভাবে জানানো হয়নি। রবিন উইলিয়ামের পরিবারের তরফ থেকে গোপনীয়তা প্রার্থনা করা হয়েছে। তার স্ত্রী আবেদন করেছেন মৃত্যুর পরে রবিনকে যেন শুধু তার কাজের মধ্যেই মনে রাখা হয়।