কান্নায় অস্বস্তি!

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২০:০৩
ইমরান হাশমিকে তার ভক্তরা রোমান্টিক হিরো বলেই জানেন। চুম্বন কিংবা বিশেষ দৃশ্যগুলোতে তার জুড়ি নেই। পর্দায় যেসব দৃশ্যে অভিনয় করতে অন্যান্য অভিনেতারা যেখানে অস্বস্তি বোধ করেন সেসব দৃশ্যে বরাবরই সাবলীল তিনি। কিন্তু এবার হাশমিই ফাঁস করলেন তার দুর্বলতা। সব চরিত্রকেই ইমরান হাশমি পরীক্ষা হিসেবে নিলেও তিনি স্বীকার করলেন যে পর্দায় কান্নার দৃশ্যগুলোতে অভিনয় করা তার জন্য খুব কঠিন। ৩৫ বছর বয়সী এই অভিনেতা জানান, ‘এটা সত্যিই খুব কঠিন যে হঠাত্ করে কোনো আবেগঘন দৃশ্যে অভিনয় করা। আর সেটে শত শত মানুষের সামনে সবচেয়ে বিশৃঙ্খল পরিবেশে অশ্রুসিক্ত মুহূর্তে অভিনয় করা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার।’