সব ধরনের কাজ ও বিনোদনের জন্য উপযোগী ডেল ইন্সপায়রন এন৩৪৪২ মডেলের ল্যাপটপ বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এতে রয়েছে চতুর্থ প্রজন্মের কোরআই৫ প্রসেসর, ১ টেরাবাইট স্টোরেজ, ৪জিবি ডিডিআরথ্রি র্যাম, ১৪” এইচডি ডিসপ্লে, ইন্টেল ৪৪০০ এইচডি গ্রাফিক্স, এইচডি ১ মেগাপিক্সেল ওয়েবক্যাম, ডিজিটাল মাইক্রোফোন প্রভৃতি। অরিজিনাল ক্যারিকেস ও এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৪৬,০০০ টাকা।
