রাশিয়ায় জাভা ইন্সটলে বাঁধা

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২০:২৯
রাশিয়ায় জাভা ইন্সটল করতে গেলেই বাঁধা পাচ্ছেন ব্যবহারকারীরা। এসময় ব্যবহারকারীদের যে ওয়েবসাইটটিতে রিডাইরেক্ট করে পাঠানো হচ্ছে, তাতে বলা হয়েছে সরকারি নীতির কারণেই জাভার সেবা প্রদান সম্ভব নয়। এই বক্তব্যে নির্দিষ্ট করে কোনো দেশের কথা বলা হয়নি। তবে জাভার ওয়েবসাইটে রাশিয়ার ডিরেক্টরিতে রয়েছে এই ম্যাসেজ। এ বিষয়ে রাশিয়া সরকার কিংবা ওরাকল—কারও কাছ থেকেই আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।