টুইটারে ২৩ মিলিয়ন বট!

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২০:২৯
টুইটারের ২৩ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী প্রকৃতপক্ষে মানুষ নয় বট বা রোবট প্রোগ্রাম দ্বারা পরিচালিত হয়ে থাকে। সম্প্রতি এক বক্তব্যে নিজেরাই এই তথ্য স্বীকার করে নিয়েছে টুইটার। টুইটারের মোট অ্যাকাউন্টের তুলনায় এই পরিমাণ প্রায় ১৪ শতাংশ। এসব অ্যাকাউন্ট নিয়ে টুইটার ঠিক কী করবে, সে বিষয়ে টুইটারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।