আইএস’র উত্থানে শঙ্কিত ছিল আল কায়েদাও

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২০:৪৯
ইসলামিক স্টেট বা (আইএস) জঙ্গিদের চরম নৃশংসতার কারণে তাদের উত্থান নিয়ে শঙ্কিত ছিল খোদ আল কায়েদা। আইএস জঙ্গিগোষ্ঠী আল কায়েদার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে— এমন সতর্কবার্তা দিয়ে লেখা একটি চিঠি থেকে বেরিয়ে এসেছে এ তথ্য। পাকিস্তানে প্রয়াত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের গোপন আস্তানায় পাওয়া গেছে এই চিঠি। আইএস এর উত্থান সম্পর্কে সতর্ক করে গোষ্ঠীটির সঙ্গে আল কায়দার সব সম্পর্ক ছিন্ন করার পরামর্শ ছিল এতে। — বিডিনিউজ ২০১১ সালে বিন লাদেনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার লেখা ২১ পাতার এ চিঠিতে বলা হয়, ইসলামিক স্টেট (আইএস), (আগে যে দলটি পরিচিত ছিল ‘ইসলামিক স্টেট অব ইরাক এন্ড গ্রেটার সিরিয়া’ বা আইএসআইএস- নামে) জঙ্গিগোষ্ঠীটি বেসামরিক নাগরিকদের জীবনের কোনো তোয়াক্কাই করে না। চিঠিতে আইএস এর নৃশংসতার বর্ণনা দিয়ে বলা হয়েছে, তারা রাসায়নিক অস্ত্র হিসাবে ক্লোরাইন গ্যাস ব্যবহার করে, মসজিদে বোমা হামলা চালায়, ক্রশবিদ্ধ করে এবং শিরশ্ছেদ করে।