যুক্তরাষ্ট্রের মিসৌরিতে পুলিশের গুলিতে নিহত এক কৃষ্ণাজ্ঞ তরুণের পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে। মিশেল ব্রাউন নামে ওই তরুণের বাবা গত সোমবার সাংবাদিকদের বলেন, তার সন্তান ছিল একজন ‘ভাল ছেলে’ যে ‘এগুলোর কোনো কিছুর জন্য উপযুক্ত নয়’। ইতোমধ্যে এফবিআই এবং যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের নাগরিক অধিকার বিভাগগুলোর বিষয়টি নিয়ে একটি তদন্ত শুরু করেছে।
এদিকে, এই ঘটনা নিয়ে সোমবার রাতে ফার্গুসন এলাকার শহরতলীতে বড়ো ধরনের বিক্ষোভ হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস এবং রাবার বুলেট ছুঁড়েছে। ফার্গুসনের পুলিশপ্রধান টম জ্যাকসন বলেন, একটি পুড়ে যাওয়া দোকানে জড়ো হওয়া একটি গ্রুপ সন্ধ্যার আগে আগে বিশৃঙ্খল হয়ে উঠে। বিশৃঙ্খল জনতা পুলিশের প্রতি ইট-পাথর ছুঁড়ে মারে এবং ভীড়ের মধ্য থেকে পুলিশের দিকে গুলিও করা হয়।
এর আগে গত রবিবার পুলিশের গুলিতে ব্রাউনের মৃত্যুর পর বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বিশৃঙ্খলার সময় বেশ কিছু লোক দোকানে লুটপাট ও গাড়ি ভাংচুর করে।
