সংবাদ কণিকা

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২০:৫০
উত্ত্যক্তকারীকে লাথি মারলেন মহিলাই রাস্তা দিয়ে পাগলের মতো ছুটে চলেছেন এক যুবক। হাতে হেলমেট। হেলমেট দিয়ে বার কয়েক মুখ ঢাকার চেষ্টাও করলেন। তবে দৌড়ে বেশি দূর যেতে পারলেন না। তার পিছন পিছন ছুটে তাকে ধরে ফেললেন এক মহিলা। এর পর ওই যুবককে রাস্তার উপরেই উবু হয়ে বসতে বাধ্য করলেন। আর তার পরেই কষিয়ে দিলেন লাথি। এই দৃশ্য কোনো হিন্দি ছবির নয়। সমপ্রতি এমন ঘটনা ঘটেছে বেঙ্গালুরু শহরে। পুলিশ জানিয়েছে, রোজকার মতোই স্থানীয় একটি পার্কে জগিং করতে এসেছিলেন ওই মহিলা। সঙ্গে ছিলেন তার এক বান্ধবী। সেখানেই বছর তিরিশের যুবক কে আর সূর্যপ্রকাশ মহিলাকে হেনস্থা করেন। অদ্ভুত অঙ্গভঙ্গি করে তাকে বিরক্ত করতে থাকেন। তবে এত কিছুতেও দমে না গিয়ে ওই মহিলা যুবকের পিছন পিছন ছুটে গিয়ে তাকে ধরে ফেলেন। ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাকে গ্রেফতার করে।— আনন্দবাজার পত্রিকার পোলিশ খাদ্যখাত লোকসানে রাশিয়ার অবরোধের কারণে পোলিশ খাদ্যখাত লোকসানে পড়েছে। পোলিশ কর্তৃপক্ষ বিরূপ পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে। গত বৃহস্পতিবার রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, অষ্ট্রেলিয়া, কানাডা ও নরওয়ে থেকে ফলমূল, শাক-সবজি, মাংস, দুধ ও দুগ্ধজাত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে মস্কোর ওপর পশ্চিমা অবরোধের জবাবে রাশিয়া এ নিষেধাজ্ঞা জারি করে। এসোসিয়েশন অব পোলিশ বাচার্স এন্ড মিট প্রডিউসার্সের ভাইস প্রেসিডেন্ট প্রিটর জাইমান জানান, পোলান্ডের পূর্বাঞ্চলীয় মাংস কারখানাগুলো রাশিয়া ও পূর্বাঞ্চলীয় বিভিন্ন দেশে রফতানির ওপর নির্ভরশীল। নিষেধাজ্ঞার কারণে এসব কারখানাকে ক্ষতি গুণতে হচ্ছে। যার প্রভাব পড়ছে অর্থনীতির ওপর। — এএফপি