শিক্ষক সমিতির মানববন্ধন
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। সংগঠনের মহাসচিব অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে আয়োজিত মানব বন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম, মাওলানা দেলোয়ার হোসেন, অজিত কুমার সরকার, শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব মোঃ জাকির হোসেন প্রমুখ। বক্তারা ইসরাইলি হামলা বন্ধে বিশ্ব বিবেকের হস্তক্ষেপ কামনা করেন।-প্রেস বিজ্ঞপ্তি
