চলচ্চিত্রকার তারেক মাসুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের ১৩ আগস্ট মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে তারেক মাসুদ স্মরণে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
আয়োজনে থাকছে তারেক মাসুদ নির্মিত নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী, তারেক মাসুদ, মিশুক মুনীরসহ নিহত চলচ্চিত্র কর্মীদের স্মরণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও তারেক মাসুদের প্রাসঙ্গিকতা ঃ বাংলাদেশের চলচ্চিত্র এবং স্মারক বক্তৃতানুষ্ঠান। স্মারক বক্তৃতা দিবেন চলচ্চিত্র গবেষক অধ্যাপক ড. জাকির হোসেন রাজু এবং চলচ্চিত্র গবেষক ড. মফিদুল হক।
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা জানান, তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ি ভাঙ্গায় নানা কর্মসূচি হাতে নিয়েছে তারেক মাসুদ স্মৃতি সংসদ। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় ভাঙ্গা উপজেলার নুরপুর গ্রামে তারেক মাসুদের সমাধিতে পুষ্প অর্পণ, বিকাল ৩টায় সমাধি চত্বরে স্মরণসভা।
