লংকা দলে নতুন মুখ

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২১:৫৬
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের শ্রীলংকা দলে সুযোগ পেয়েছেন নতুন মুখ ফাস্ট বোলার বিনুরা ফার্নান্দো এবং বাঁ-হাতি ওপেনার দিমুথ করুনারত্নে। আগামীকাল বৃহস্পতিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে চলতি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি। শ্রীলংকার অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ভাল পারফরমেন্স করার পর জাতীয় দলে ডাক পান বাঁ-হাতি ফাস্ট মিডিয়াম বোলার ফার্নান্দো। ১৯ বছর বয়সী উপুল থারাঙ্গার কারণে পাকিস্তানের বিপক্ষে গলের প্রথম টেস্টে বাদ পড়েন দলের নিয়মিত ওপেনার আরেক বাঁ-হাতি করুনারত্নে। ইনজুরিতে থাকা দুই পেসার নুয়ান প্রদীপ এবং সুরঙ্গ লাকমালের বদলি হিসেবে এ দু’জনকে দলভুক্ত করা হয়। চামিন্দা এরাঙ্গার দলে থাকাটা নির্ভর করছে তার ফিটনেসের উপর। শ্রীলংকা দলের ম্যানেজার মাইকেল ডি জয়সা বলেন, ‘এরাঙ্গার কিছুটা সমস্যা রয়েছে এবং তাকে গভীরভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সে পুরো গতিতে বোলিং করতে পারেনি এবং খেলা শেষে তার সমস্যার কথা জানায়।’ স্বাগতিক শ্রীলংকা দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে সাত উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় টেস্ট হবে সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের বিদায়ী ম্যাচ। ওয়ানডে ক্রিকেটে আরো বেশি নজর দেয়ার লক্ষ্যে এ ম্যাচটির পরই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন জয়াবর্ধনে। —বাসস/এএফপি শ্রীলংকা দল অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধি:), উপুল থারাঙ্গা, কৌশল সিলভা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, তিধুরুয়ান ভিথানাগে, নিরোশান ডিকবেলা, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, শামিন্দা এরাঙ্গা, ধাম্মিকা প্রসাদ, লাহিরু থিরিমান্নে, চানক্য বেলেগেদারা, দিমুথ করুনারত্নে, বিনুরা ফার্নান্দো।