সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে দুই রকম মামলা হয়। একটি অভিযোগ, আরেকটি ক্ষতিপূরণের মামলা। ক্ষতিপূরণ মামলা শুধু চালক নয়, গাড়ির মালিক, কোম্পানির মালিক সবার বিরুদ্ধেই হয়। আমরা আদালতের ভাষায় যাকে বলে নজির, তাই সৃষ্টি করতে চাচ্ছি। তারেক এবং মিশুক মুনীরের পরিবার থেকে একটি ক্ষতিপূরণ মামলা করা হয়েছে। যেটি এখন হাইকোর্টে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। যদি মামলাটি হাইকোর্টে গৃহীত হয়, তবে আইনি পদক্ষেপের ক্ষেত্রে বড় একটি ইতিবাচক পরিবর্তন আসবে। ফলে যারা এমন পরিস্থিতির শিকার, তারাও এ পদ্ধতিতে মামলা করতে পারবে।
ক্যাথেরিন মাসুদ
সড়ক দুর্ঘটনায় স্বামী তারেক মাসুদের মৃত্যুর পর আইনি পদক্ষেপ প্রসঙ্গে
