বিয়ের এই আনুষ্ঠানিক ঘোষণার পরই সারিকা মিডিয়াকে জানালেন, ‘অনেকেই এটা প্রচার করছেন যে সারিকা আর অভিনয়ে ফিরবে না। এটা মোটেই ঠিক না। আমি আমার ব্যক্তিজীবন গুছিয়ে নিতেই সময় নিয়েছি। কারণ আমি খুব ছোটবেলা থেকেই পারিবারিক। আমার পরিবারই সবার আগে। তাই আমি নিজের সংসারের পাশাপাশি অভিনয় আর মডেলিংটাও কন্টিনিউ করব। এটা আমার এক সাময়িক বিরতি ছিল মাত্র। আর এ ব্যাপারে মাহিনও আমাকে সাপোর্ট করবে। তবে আমি কখনোই কাজের জন্য সবকিছু ছেড়ে দিইনি এখনও দেবো না। নিজেকে গোছাতেই মিডিয়া থেকে কিছুদিনের জন্য ডুব দিয়েছিলাম।’
