বিয়ে করা কোনো অপরাধ নয় :কারিনা

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২১:০৬
বিয়ে করলে নাকি তারকাদের জনপ্রিয়তায় ভাটা পড়ে। বলিউড দুনিয়ায় আগে মনে করা হতো যে বিবাহিত অভিনেত্রীরা নাকি ছবিতে ভালো চরিত্র পান না। কিন্তু নবাব পরিবারের পুত্রবধূ কারিনা কাপুর খান মনে করেন, সাঈফ আলী খানকে বিয়ে করার জন্য তার ক্যারিয়ারে কোনো ভাটা পড়েনি। বরং এখনো তিনি আমির খান, সালমান খান এবং অজয় দেবগনের মতো তারকাদের সাথে কাজের সুযোগ পাচ্ছেন। ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী ২০১২ সালে সাঈফ আলী খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখা কারিনা কাপুর খান বলেন, ‘আমি খুব খুশি এবং গর্বিত যে বিয়ের পরেও আমি অজয়, সালমানের সাথে কাজ করেছি। এখনো বড় বাজেটের বাণিজ্যিক ছবিগুলোতে কাজের প্রস্তাব পাচ্ছি। বিয়ে করা কোনো অপরাধ নয়, আর এটা আমার ক্যারিয়ারে কোনো ক্ষতি করতে পারেনি। হিন্দি চলচ্চিত্র ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। এখনকার দিনে অভিনয়টাই আসল, আপনার বয়স এখানে মুখ্য নয়। আমি খুশি যে আমি বিবাহিত এবং আমার বয়স ৩৩ বছর।’