ইয়োথ এজ

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২১:০৬
দর্শকদের চাহিদার দিকে লক্ষ্য রেখে আজ রাত দশটায় তরুণ প্রজন্মের মিউজিক আয়োজন নিয়ে চ্যানেল নাইন আবারও শুরু করতে যাচ্ছে ‘ইয়োথ এজ’-এর নতুন সিজন। মূলত দুজন তরুণ শিল্পীর উপস্থাপনায় এ অনুষ্ঠানটি সঞ্চালিত করা হবে। গেটস অ্যান্ড রক খ্যাত সাওন এবং হাসিবের মনোমুগ্ধকর পারফর্মেন্স থাকবে প্রতিটি পর্বে। অনুষ্ঠানটি পরিচালনায় ইরফান মুহাম্মদ আল আমীন।