সংবাদ কণিকা

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২১:৪৩
ইবোলা আক্রান্ত দেশ থেকে কর্মী সরাচ্ছে জাইকা জাপানের বৈদেশিক সাহায্য সংস্থা জাইকা বলেছে, ইবোলা ভাইরাসে আক্রান্তদের মৃতের সংখ্যা বেড়ে চলায় তারা গিনি, লাইবেরিয়া ও সিয়েরালিওন থেকে তাদের দু’ডজন স্টাফ প্রত্যাহার করে নিচ্ছেন। এদিকে সিয়েরালিওনে ইবোলা আক্রান্তদের চিকিত্সা করেছেন এমন আট চীনা চিকিত্সা কর্মীকে সতর্কতামূলক বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। এ পর্যন্ত সিয়েরালিওন, গিনি ও লাইবেরিয়াতেই ইবোলা ভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি। সংস্থাটির মুখপাত্র ইয়ুহো হায়াকোয়া বলেন, আশাকরি এ অঞ্চল থেকে কয়েকদিনের মধ্যে আমাদের স্টাফ প্রত্যাহার সম্পন্ন হবে। -এএফপি অবরোধে লোকসানে পোলিশ খাদ্যখাত রাশিয়ার অবরোধের কারণে পোলিশ খাদ্যখাত লোকসানে পড়েছে। পোলিশ কর্তৃপক্ষ বিরূপ পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে। গত বৃহস্পতিবার রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, অষ্ট্রেলিয়া, কানাডা ও নরওয়ে থেকে ফলমূল, শাকসবজি, মাংস, দুধ ও দুগ্ধজাত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে মস্কোর ওপর পশ্চিমা অবরোধের জবাবে রাশিয়া এ নিষেধাজ্ঞা জারি করে। -বিবিসি বিচারক নিয়োগে কমিশন গঠনের বিল লোকসভায় ভারত বলেছে, বিচারক নিয়োগে একটি কমিশন গঠনের বিলটির লক্ষ্য উচ্চ আদালতে বিচারক নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু করা। বিচার বিভাগের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর কোনো অভিপ্রায় সরকারের নেই। আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ ন্যাশনাল জুডিশিয়াল এ্যাপয়েন্টমেন্ট কমিশন বিল, ২০১৪ লোকসভায় উত্থাপন করে বলেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে। তবে পার্লামেন্টের ‘পবিত্রতা’ ও অধিকতর কর্তৃত্বের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। কেননা, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। -এএফপি