গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে লেনোভোর আইডিয়াপ্যাড ওয়াই৫১০পি মডেলের হাই-এন্ড গেমিং ল্যাপটপ। সব ধরনের কাজের উপযোগী এই ল্যাপটপে রয়েছে ২.৫ গিগাহার্জ ইন্টেল কোরআই৫ প্রসেসর, ১৫.৬” এইচডি ডিসপ্লে, ২জিবি গ্রাফিক্স, ৮জিবি র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক ও ২৪জিবি এসএসডি ড্রাইভ। এ ছাড়াও ডলবি হোম থিয়েটার স্পিকার, এইচডিএমআই পোর্ট প্রভৃতি। উইন্ডোজ-৮.১ অপারেটিং সিস্টেমসহ মূল্য ৮২,০০০ টাকা।
