দেশি গ্রাহকদের গাড়ি কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম কারমুডিতে ক্রমেই বাড়ছে বিশ্বসেরা সব গাড়ির সংগ্রহ। কারমুডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আশিকুর রহমান জানান, মার্সিডিজ, অডি, বিএমডাব্লিউ এবং জাগুয়ারের মতো সেরা সব ব্র্যান্ডের গাড়ি যুক্ত হয়েছে এখন কারমুডিতে। এসব ব্র্যান্ডের সর্বশেষ সংযোজনগুলোর মধ্যে রয়েছে মার্সিডিজ-বেঞ্জ ই ২৫০, অডি এ৮ ২০১৪, বিএমডব্লিউ এক্স৩ ২০১২, রেঞ্জ রোভার স্পোর্টস ২০১৪, মিনিকুপার প্রভৃতি। www.carmudi.com.bd ওয়েবসাইটে গিয়েই এখন কেনা যাবে এসব বিশ্বসেরা সব গাড়ি।
