আইসিটি ম্যাগাজিন কমপিউটার জগত্-এর আয়োজনে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ই-কমার্স মেলা। বেগম সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার, শাহবাগ, ঢাকায় অনুষ্ঠিত হবে এই মেলা। মেলায় ই-কমার্স প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবাসমূহ দর্শনার্থীদের সামনে তুলে ধরবে। প্রদর্শনী ছাড়াও মেলাতে থাকবে সেমিনার, কর্মশালা, অ্যাওয়ার্ড নাইট, ই-ডিরেক্টরি প্রকাশ এবং গেমিং প্রতিযোগিতাসহ নানা আয়োজন। গত ১২ আগস্ট জাতীয় প্রেসক্লাব কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলনে এ আয়োজন সম্পর্কে বিভিন্ন তথ্য জানান মেলার আহ্বায়ক আবদুল ওয়াহেদ তমাল।
