বাজারে আসার ১০ মাসের মধ্যে প্রায় ২০ শতাংশ অ্যান্ড্রয়েড ডিভাইসে স্থান করে নিয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪ বা কিটক্যাট। যদিও ৪.১ সংস্করণের জেলিবিন অপারেটিং সিস্টেমটি প্রায় ২৬ শতাংশ ডিভাইসে জায়গা করে নিয়ে রয়েছে অ্যান্ড্রয়েডের সব সংস্করণের শীর্ষে। সম্প্রতি গুগল এই তথ্য জানিয়েছে। তাদের তথ্য অনুযায়ী আইসক্রিম স্যান্ডউইচের চাইতে ব্যবহারে এগিয়ে আছে জিনজারব্রেড।
