জাতীয় শোক দিবস উপলক্ষে তরুণ গীতিকার ফকির সিরাজীর লেখা বঙ্গবন্ধুর প্রাসঙ্গিক গান নিয়ে একটি সংকলন তৈরি করেছে আমরা সূর্যমুখী। এতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী তিমির নন্দী, পারভীন সুলতানা ও লিজা।
এই আয়োজন প্রসঙ্গে আমরা সূর্যমুখীর আয়োজক সেলিম বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে একটু ভিন্ন ঢঙে কিছু গান উপস্থাপনার উদ্দেশ্যেই এই কাজটি করা। অনেকের ভালো রেসপন্স পেয়েছি। আশা করছি শ্রোতাদের এটি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনপূর্বক একটি অনবদ্য সংকল হবে।’
