বঙ্গবন্ধুক নিয়ে টেলিফিল্ম তৈরি করলেন নির্মলেন্দু গুণ কন্যা মৃত্তিকা

আপডেট : ১৪ আগস্ট ২০১৪, ২০:২৪
চ্যানেল আইতে ১৫ আগস্ট বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে জাতীয় শোক দিবসের বিশেষ টেলিফিল্ম ‘কাণ্ডারী’। রচনা রাজিবুল ইসলাম রাজিব ও পরিচালনা করেছেন মৃত্তিকা গুণ। অভিনয়ে তারিক আনাম খানসহ অনেকে। টেলিফিল্ম প্রসঙ্গে নির্মাতা মৃত্তিকা বলেন, ‘এটা নিজের আত্মচেতনা থেকেই কাজটি করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’